জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে হস্তিশাবককে বাঁচালেন স্থানীয়রা
দি নিউজ লায়ন ; জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে হস্তিশাবককে বাঁচালেন স্থানীয়রা। ঘন জঙ্গলে মাকে হারিয়ে ৩১/সি জাতীয় সড়কের ধারে দিশাহারা হয়ে ঘুরে বেরাচ্ছিল এক মাসের হস্তিশাবক। অবশেষে বনদফতরের তৎপরতায় রবিবার উদ্ধার হলো হস্তিশাবকটি। ব্যস্ততম ৩১/সি জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির হাত থেকে কার্যত প্রাণে বাঁচল হস্তিশাবকটি।
এদিন,আলিপুরদুয়ার বক্সা ফরেস্ট রেঞ্জ অফিস ও নিমতি রেঞ্জ অফিসের তৎপরতায় ৩১/সি জাতীয় সড়কের ধারে পোরোবস্তির জঙ্গলের ধারে একটি কালভার্টের পাশ থেকে উদ্ধার করা হয় হাতির শাবকটি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মা হাতিটি ভোর থেকেই শাবকটি কে হারিয়ে ফেলে।
পোরো বস্তি এলাকা বাসীরা নদীতে স্নান করতে যাওয়ার পথে শাবকটিকে দেখতে পান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, " হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে।"

Post a Comment